স্বামীর পর এবার স্ত্রী - ফেসবুক লাইভে আত্মহত‍্যা - The News Lion

স্বামীর পর এবার স্ত্রী - ফেসবুক লাইভে আত্মহত‍্যা



দি নিউজ লায়নঃ  স্বামীর পর একইভাবে এবং একই ঘরে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হল স্ত্রী। স্বামীর মৃত্যুর তিন মাসের মাথায় বৃহস্পতিবার রাতে সুইসাইড নোট লিখে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় মানসী সরেন(২৫) নামে ওই মহিলা। মানসী সরেন বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের মহদিপুরে। শুক্রবার বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। কি কারণে ওই মহিলা আত্মঘাতী হল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, চিঙ্গিশপুর এলাকার পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক শুভাশিস মার্ডির (৩২) সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে হয়। শুভাশিস কুমারগঞ্জ সার্কেলের সফরপুর প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন।


 গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে শ্বশুরবাড়িতে থাকাকালীন ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয়েছিল শুভাশিস। পরদিন সকালে ঘরের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লােকেরা। সেই ঘটনার তিন মাস যেতে না যেতেই একই দিনে ও একই ঘরে স্বামীর মতো ফেসবুক লাইভ করে আত্মঘাতী হল তার স্ত্রী। এদিকে আত্মঘাতী হওয়ার আগে তিন পাতার সুইসাইড নোট লেখে মানসী। যেখানে তার স্বামীর আগের স্ত্রীর নামে দোষারোপ করেন তিনি। কি হয়েছিল এবং কি করে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল তা সবিস্তারে উলেক্ষ্য করেন। 


এদিকে স্বামীর মৃত্যুর পর থেকে মানসী তার দিদির বাড়ি হিলির নওপাড়াতে থাকতো। গতকাল বিকেলে বাড়িতে কাজ হচ্ছে বলে দিদির বাড়ি থেকে তার নিজের বাড়িতে আসে। এদিকে নিজের বাড়িতে কেউ থাকত না। মা বাবা আগেই গত হয়েছে। এরপরই রাতে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয় সে। পুলিশের প্রাথমিক অনুমান স্বামীর মৃত্যুর পর মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছে তার স্ত্রী। এবিষয়ে মৃতের আত্মীয় শ্যামল হাঁসদা জানান, তার বাবা অনেকদিন আগে গত হয়েছে। স্বামীর মৃত্যুর পর থেকে সে তাদের বাড়িতেই থাকত।


 গতকাল বাড়িতে কাজ হচ্ছে বলে মানসী নিজের বাড়িতে যায়। এরপর সে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয় সে। তার ওই বাড়িতে কেউ থাকতো না। এর ফলে কি হয়েছিল তা তারা ঠিক জানেন না। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে যান তারা। অন্যদিকে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল খবর পেয়ে ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেন ওই মহিলা আত্মঘাতী হল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.